রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাদকদ্রব্য সেবনের দায়ে মো. আক্তার (৫০) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধমূলক অভিযান পরিচালনার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তি মো. আক্তার (৫০), পিতা তাইজদ্দিন।

অভিযান চলাকালে তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার অপরাধ স্বীকার করেন।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১০০ টাকা জরিমানা এবং ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *