কালুখালীতে মাদক সেবনের সময় যুবক আটক, মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড
রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাদক সেবনের সময় এক যুবককে হাতেনাতে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) রাত প্রায় ৯টার দিকে উপজেলার মহেন্দ্রপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধমূলক অভিযান পরিচালনাকালে মাদক সেবনের সময় তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম জাকির হোসেন জনি (২৫)। তিনি উপজেলার মহেন্দ্রপুর এলাকার সায়েজ মল্লিকের ছেলে।
এ সময় কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ’র নেতৃত্বে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পরে সাজা পরোয়ানা অনুযায়ী তাকে জেল হাজতে পাঠানোর জন্য সঙ্গে থাকা পুলিশ সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানে কালুখালী থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *