রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ চেষ্টা মামলার দুই আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের মৃত আহের উদ্দিন শেখের ছেলে মো. নিকবার শেখ (৫০) এবং রামকান্তপুর মধ্যপাড়া গ্রামের মো. আমজাদ মোল্লার ছেলে রেজাউল ইসলাম লাকু (৩৫)।
এছাড়া বিভিন্ন মামলার পলাতক আসামি হিসেবে এনামুল মিয়া (৩০), মো. সাইমুন হাসান ওরফে সোহান (৩১) এবং মো. পিয়াস শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃতদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে মঙ্গলবার তাদের রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সুত্র : বিডি২৪লাইভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *