রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা বৃদ্ধা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পোরাদহ থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী লোকাল ৫০৭ নম্বর শাটল ট্রেন মাছপাড়া বাজার এলাকায় পৌঁছালে এক বৃদ্ধা ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ভিড় জমায়। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ওই বৃদ্ধা নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ তার পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *