কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাশেদ আলী (৩৫) স্থানীয় বাসিন্দা রবিউল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই জহুরুল বড় ভাই রাশেদ আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে এবং শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার পর অভিযুক্ত জহুরুল ও তার পরিবার পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *