ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে শেখ মো. সাজ্জাত আলী ঢাকা মহানগর পুলিশের কমিশনার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)-এর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে মঙ্গলবার সরকার পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আলী হোসেন ফকির-কে নিয়োগ দেয়। নতুন আইজিপি নিয়োগের একদিনের মধ্যেই ডিএমপি কমিশনারের পদত্যাগের খবর সামনে এলো।

শেখ মো. সাজ্জাত আলী ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পান। নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তার দায়িত্ব নির্ধারণ করা হয়েছিল এবং মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালের ২১ নভেম্বর। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পুনর্বিন্যাস চলছে। এর অংশ হিসেবে ডিএমপি কমিশনার পদে নতুন নিয়োগ আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *