রাজবাড়ী জেলার ২ নম্বর আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব জামিল হিজাযীর (শাপলা কলি প্রতীক) নির্বাচনী ব্যানার ভাঙচুরের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে একদল অজ্ঞাতনামা ব্যক্তি শাপলা কলি প্রতীকের একটি ব্যানার ছিঁড়ে পাশের পানিতে ফেলে দেয়।

এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা দাবি করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে এ ধরনের নাশকতা চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *