• রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০ জনকে আটক করে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় একটি বৃহদাকারের খনন যন্ত্র ও বালু পরিবহনে ব্যবহৃত দুটি বাল্কহেড জব্দ করা হয়।
    মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের হাতেনাতে আটক করা হয়।
    পরে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে আটক প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
    প্রশাসন জানায়, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *