রাজবাড়ীতে আলুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সজীব হোসেন (২৩) নামে এক ট্রাকচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৬ মার্চ) ভোর ৬টার দিকে রাজবাড়ী–ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কামালদিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব হোসেন নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদৎ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে আলুভর্তি একটি ট্রাক বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে ট্রাকটি রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক সজীব হোসেন নিহত হন।
খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *