রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে মূত্র বিসর্জনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে বালিয়াকান্দি উপজেলা পরিষদের অভ্যন্তরে নারুয়া রোড সংলগ্ন গেটের পাশে প্রকাশ্যে মূত্র বিসর্জনের মাধ্যমে গণউপদ্রব সৃষ্টির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডবিধি ১৮৬০ এর ২৯০ ধারায় জঙ্গল ইউনিয়নের সাধুখালী এলাকার এক ব্যক্তিকে ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। এ সময় উপস্থিত জনসাধারণকে এ ধরনের অসচেতন ও জনস্বার্থবিরোধী আচরণ থেকে বিরত থাকার জন্য সতর্ক ও সচেতন করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, উক্ত স্থানে প্রকাশ্যে মূত্র বিসর্জন বন্ধে পূর্বেও একাধিকবার স্থানীয়দের সতর্ক করা হয়েছিল। জনস্বার্থ ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *