জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন পর্যন্ত ৫৯টি আসনে জয়লাভের দাবি করেছে। বৃহস্পতিবার রাত ১০টা ৮ মিনিটে দলটির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, আনঅফিশিয়াল ফলাফলের ভিত্তিতে জামায়াতের ৫৯ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দলটি ৩৮ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে।

প্রকাশিত ৩৮ জনের তালিকা:

১. মো. শফিকুল ইসলাম (পটুয়াখালী-২)
২. মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩)
৩. মো. আমির হামজা (কুষ্টিয়া-৩)
৪. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১)
৫. শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫)
৬. মোহাম্মদ জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬)
৭. মো. আবুল হাসনাত (কুমিল্লা-৪)
৮. মো. গোলাম রব্বানী (রংপুর-৫)
৯. মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১)
১০. এ টি এম আজহারুল ইসলাম (রংপুর-২)
১১. শেখ মনজুরুল হক (রাহাদ) (বাগেরহাট-২)
১২. মো. আবুল কালাম আজাদ (খুলনা-৬)
১৩. মোহাম্মদ আমিনুল ইসলাম (মৌলভীবাজার-১)
১৪. মো. সাইফুল আলম (ঢাকা-১২)
১৫. মো. রাশেদুল ইসলাম রাশেদ (শেরপুর-১)
১৬. মো. আব্দুল গফুর (কুষ্টিয়া-২)
১৭. মো. তাজউদ্দীন খান (মেহেরপুর-1)
১৮. মো. নাজমুল হুদা (মেহেরপুর-২)
১৯. মাসুদ সাঈদী (পিরোজপুর-১)
২০. মো. মাহবুবুর রহমান (বেলাল) (রংপুর-৩)
২১. মো. রায়হান সিরাজী (রংপুর-১)
২২. আখতার হোসেন (রংপুর-৪)
২৩. মো. ইজ্জত উল্লাহ (সাতক্ষীরা-১)
২৪. মুহাম্মাদ আব্দুল খালেক (সাতক্ষীরা-২)
২৫. হাফেজ মুহা. রবিউল বাশার (সাতক্ষীরা-৩)
২৬. মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)
২৭. মো. আব্দুস সাত্তার (নীলফামারী-১)
২৮. আলফারুক আব্দুল লতীফ (নীলফামারী-২)
২৯. ওবায়দুল্লাহ সালাফী (নীলফামারী-৩)
৩০. আব্দুল মুনতাকিম (নীলফামারী-৪)
৩১. মো. মাজেদুর রহমান (গাইবান্ধা-১)
৩২. মো. আব্দুল করিম (গাইবান্ধা-২)
৩৩. আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (গাইবান্ধা-৩)
৩৪. মো. আব্দুর রহিম সরকার (গাইবান্ধা-৪)
৩৫. মো. আব্দুল ওয়ারেছ (গাইবান্ধা-৫)
৩৬. মো. মাসুদ পারভেজ (চুয়াডাঙ্গা-১)
৩৭. মো. রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২)
৩৮. মো. আফজাল হোসেন (কুষ্টিয়া-৪)


এর আগে ১৭ আসনের তথ্য

এর আগে একই দিন রাত সাড়ে ৯টার দিকে দলটির আরেক পোস্টে ১৭টি আসনে জয়লাভের তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, আনঅফিশিয়াল ফলাফলের ভিত্তিতে ১৭ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

ওই তালিকায় প্রকাশিত নামগুলো হলো:
মো. শফিকুল ইসলাম (পটুয়াখালী-২), মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), মো. আমির হামজা (কুষ্টিয়া-৩), সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১), মোহাম্মদ বেলায়েত হোসেন (নোয়াখালী-৫), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মোহাম্মদ জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬), হাসনাত আব্দুল্লাহ (কুমিল্লা-৪), মো. গোলাম রব্বানী (রংপুর-৫), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১), এ টি এম আজহারুল ইসলাম (রংপুর-২), শেখ মনজুরুল হক (বাগেরহাট-২), মো. আবুল কালাম আজাদ (খুলনা-৬), মোহাম্মদ আমিনুল ইসলাম (মৌলভীবাজার-১), মো. আবুল কালাম আজাদ (নাটোর-১), মো. সাইফুল আলম (ঢাকা-১২) ও মো. রাশেদুল ইসলাম রাশেদ (শেরপুর-১)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *