রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ি এলাকায় অবস্থিত বিএসবি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।
রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটাটির টিনের তৈরি চিমনি ভেঙে দেওয়া হয়।

এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৫(৩) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(২) ধারা অনুযায়ী ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে টিনের চিমনি ব্যবহার করে এবং কাঠ জ্বালানি দিয়ে অবৈধভাবে ইট পোড়ানো হচ্ছিল বিএসবি ইটভাটায়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল হক অভিযানটির সত্যতা নিশ্চিত করে বলেন,
“অবৈধভাবে ইট প্রস্তুত ও ভাটা পরিচালনার কারণে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *