রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ধানক্ষেত থেকে রবি (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রবি দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা সেন্টুর ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময়ে ধানক্ষেতে পানি দেওয়ার মোটরের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
📰 প্রতিবেদন: গোয়ালন্দ, রাজবাড়ী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *