রাজবাড়ীর পাংশা থানা পুলিশ বিশেষ অভিযান ও ‘ডেভিল হান্ট’ পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৬ মার্চ) পাংশা থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ কেসমত আলী শেখ (৫২), উকিল মন্ডল (৭০) এবং মোঃ লিপু মিয়া (৪০)।

গ্রেপ্তার হওয়া মোঃ কেসমত আলী শেখ (৫২) পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার মৌরাট ইউনিয়নের জাগির মালঞ্চী গ্রামের বাসিন্দা এবং তার পিতা মোঃ শুকুর আলী শেখ। তাকে পাংশা থানার মামলা নং-৫, তারিখ ০৮ সেপ্টেম্বর ২০২৫; জি.আর নং-১৯৬; ধারা ১৫(১)/১৫(৩) স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪ মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে পাংশা থানার এফআইআর নং-৯, তারিখ ০৬ মার্চ ২০২৬; জি.আর নং-৪৫; ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪ দণ্ডবিধি, ১৮৬০ এর মামলার আসামি উকিল মন্ডল (৭০), পিতা মৃত মোন্তাজ মন্ডল, সাং বড় চৌবাড়িয়া, ইউপি-মৌরাট, পাংশা, জেলা রাজবাড়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া একটি জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ লিপু মিয়া (৪০), পিতা মৃত আমিনুল ইসলাম, সাং মাগুরাডাঙ্গী, পাংশা পৌরসভাকেও গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাংশা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *