রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ডাক পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর এই অন্তর্ভুক্তি সরকারের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনবে। রাজবাড়ী-১ আসনে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে দলীয় ও এলাকাবাসীর মধ্যে তিনি ইতোমধ্যে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

এদিকে, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও চলমান প্রকল্প বাস্তবায়নে আরও জোরদার পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এ খবরে আনন্দের বন্যা বইছে। তারা মনে করছেন, এ সিদ্ধান্ত রাজবাড়ী জেলার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *