রাজবাড়ীর পাংশা উপজেলার বারেক মোড় (রেলগেট) এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ( ১৭/০২/২০২৬ ) ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বারেক মোড় রেলগেট এলাকায় অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় মাথায় মারাত্মক আঘাত পান। ঘটনাস্থলে উপস্থিত এক পথচারী তাকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ তাকে চিনে থাকলে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *