রাজবাড়ীর পাংশা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে পাংশা আর্মি ক্যাম্পের সদস্যরা উপজেলার মাছপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীর আলমের বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই জাহাঙ্গীর আলম পালিয়ে যান।

তল্লাশিতে দেশীয় অস্ত্র তৈরির দুটি কাটিং মেশিন, পাঁচটি চাকু, দুটি চাইনিজ কুড়াল, একটি ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম, একটি স্মার্টফোন এবং একটি ব্যাটন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সব মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাংশা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *