রাজবাড়ীতে পচা গুড়, নিষিদ্ধ রাসায়নিক ও চিনি মিশিয়ে গুড় উৎপাদনের দায়ে একটি গুড় কারখানার মালিককে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।
রায়প্রাপ্ত ব্যক্তি হলেন মো. কামরুল ইসলাম প্রামাণিক, যিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কাচারিপাড়া এলাকায় অবস্থিত কামুর দোজালি গুড় কারখানার মালিক।
রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের নেতৃত্বে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানার ভেতর পচা গুড়, চিনি এবং নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ, ফিটকিরি ও ইউরিয়াসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান ব্যবহার করে গুড় উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর খাদ্য উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত কারখানা মালিককে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।
তবে অভিযান চলাকালে কারখানার মালিক কামরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *