রাজবাড়ী জেলাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ

এক যৌথ বক্তব্যে তারা বলেন, মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। রাজবাড়ী জেলায় মাদক নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। মাদক ব্যবসায়ী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, শুধু আইন প্রয়োগই নয়, মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন।

তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধি পেলে অচিরেই রাজবাড়ী জেলা মাদকমুক্ত হবে।

স্থানীয় সচেতন মহল তাদের এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *