রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আফরোজা পারভীন।
বুধবার (১ এপ্রিল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আফরোজা পারভীন (পরিচিতি নম্বর-১৬৫৩৯) এর আগে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে তাকে বদলি করে রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বে ছিলেন সুলতানা আক্তার।
জানা গেছে, আফরোজা পারভীন রাজধানী ঢাকার বাসিন্দা এবং তিনি ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, নতুন জেলা প্রশাসক হিসেবে তিনি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *