রাজবাড়ীর কালুখালী উপজেলায় তেল সরবরাহ ও বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বিকেল ৩:০০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার, কালুখালী উপজেলার একমাত্র ফিলিং স্টেশন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ফিলিং স্টেশনে মজুত তেলের রিজার্ভ এবং বিক্রয় সংক্রান্ত রেজিস্টার যাচাই করা হয়। এসময় উপস্থিত সংশ্লিষ্টদের উদ্দেশ্যে সিরিয়াল অনুযায়ী সবার কাছে তেল বিক্রয় নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি খোলা বাজারে তেল বিক্রয় বন্ধ রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানানো হয়।

এছাড়া, যমুনা তেল কোম্পানির এজিএমের সঙ্গে আলোচনার মাধ্যমে জানা গেছে, অকটেনসহ অন্যান্য জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই বিদ্যমান সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *