বালিয়াকান্দিতে তিন মাদকসেবী আটক ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

বালিয়াকান্দি প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের দিয়ারা এলাকায় তিন মাদকসেবী যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) মধ্যরাতে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মোঃ রিফাত রহমান (১৮), মোঃ বিল্লাল মিয়া (১৮) ও মোঃ সাগর মন্ডল (১৮)।

ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ (এক) দিনের কারাদণ্ড প্রদান করেন। তবে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় তাদের অতিরিক্ত একদিন কারাভোগ করতে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন যুবককে মাদকসেবনের সময় এলাকাবাসী হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয় এবং ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করবে।”

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

I prefer this response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *