রাজবাড়ীর পাংশা উপজেলায় পানিতে ডুবে হুসাইন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হুসাইন নটাভাঙ্গা গ্রামের রনি মন্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, খেলাধুলার সময় অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু হুসাইন। বিষয়টি টের পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাংশা সরকারি হাসপাতাল-এ নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এনামুল হক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ডা. এনামুল হক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *