রাজবাড়ী-২ (পাংশা–বালিয়াকান্দি–কালুখালী) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মোমিন (৭৫) ইন্তেকাল করেছেন।
(ইন্নানিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজবাড়ীসহ রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মোসলেম উদ্দিন মোমিন ছিলেন একজন মুক্তিযুদ্ধের সংগঠক ও সাহসী যোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে তার অবদান স্থানীয়ভাবে সর্বমহলে স্বীকৃত। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *