রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (প্রায় ২৮) মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ছিন্নভিন্ন অবস্থায় মরদেহ উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) পুলিশ। পরে মরদেহটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের ধারণা, মঙ্গলবার গভীর রাতে কোনো এক সময় ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তিনি কোন ট্রেনের নিচে কাটা পড়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয়ও এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সেটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে আনা হয়েছে। নিহত ব্যক্তি কোন ট্রেনের নিচে কাটা পড়েছেন, তা এখনও শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *