রাজশাহী, খুলনা ও বরিশালে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য প্রকাশ করা হয়।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

দিনের ভিত্তিতে আবহাওয়ার পূর্বাভাস
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি):

রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি):
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি):
আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি):
আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

বর্ধিত ৫ দিনের পূর্বাভাস:
এই সময়ের শেষদিকে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *