সরকার আলী হোসেন ফকির-কে বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি এর আগে পুলিশের অতিরিক্ত আইজিপি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা এবং তার নিজ জেলা বাগেরহাট। তিনি বর্তমান আইজিপি বাহারুল আলম-এর স্থলাভিষিক্ত হলেন।

নতুন আইজিপির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পুলিশ বাহিনীর কার্যক্রমে নতুন গতি ও নেতৃত্ব আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *