১০ মার্চ শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম

আগামী ১০ মার্চ দেশের দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় এই কার্যক্রম চালু করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, প্রথম ধাপে ১৪টি উপজেলার প্রতিটি থেকে একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের সকল পরিবার ফ্যামিলি কার্ড পাবেন।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের আওতায় প্রতি পরিবারকে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

 

আবেদন করতে সম্ভাব্য প্রয়োজনীয় কাগজপত্র

যদিও পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি, আগাম প্রস্তুতির জন্য সম্ভাব্য আবেদনকারীদের নিচের কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে—

১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID)
২.  পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৩.  সচল মোবাইল নম্বর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *